শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

তামিম হাসছেন, মুশফিক নাচছেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কা সফর উপলক্ষে বায়ো সুরক্ষিত পরিবেশে শুরু হয়েছে টাইগারদের স্কিল ট্রেনিং ক্যাম্প। দীর্ঘদিন পর সবার প্রিয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। শ্রীলঙ্কা সফর হোক বা না হোক, ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে শুধু সিরিয়াস অনুশীলনই নয়, চলছে মজার সব কাণ্ডও।

বিসিবির আলোকচিত্রী রতন গোমেজের তোলা একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। ছবিতে নাচের ভঙ্গিতে দেখা যাচ্ছে মুশফিকুর রহিমকে। তার পাশে দাঁড়িয়ে কোনো কিছুর দিকে আঙুল তুলে ইঙ্গিত করছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দুজনেই যেন হাসতে হাসতে ভেঙে পড়েছেন। তামিম আবার ছবিটা নিজের ফেসবুকে শেয়ার দিয়ে ক্যাপশন চেয়েছেন।

তামিম-মুশফিকের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। জাতীয় দলের দুই সুপারস্টারের মাঝে বন্ধুত্বের বন্ধনটাও খুব শক্ত। অনুশীলনের ফাঁকে তারা কিছু একটা নিয়ে মজা করছিলেন। সেই মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায়া। তামিম ক্যাপশন চাওয়ার পর অসংখ্য ভক্ত নানা রকমের ক্যাপশন দিচ্ছেন। তবে বেশিরভাগ মানুষ ক্যাপশনে ‘বাবু খাইছ’ টাইপের সংলাপ লিখছেন। এ এক নির্মল আনন্দ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর