মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় রাইস মিলে অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভ‚ত, ১৬লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ার রাজিহার গ্রামের সোমবার রাতে একটি রাইস মিলে অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভ‚ত হয়ে ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌছৈ ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সমস্ত মিল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও মিল মালিক আব্দুল লতিফ হাওলাদার জানান, রাজিহার গ্রামে তার ভাই ভাই নামের রাইস মিলে সোমবার রাত সাতটার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মিলের সর্বত্র ছড়িয়ে পরে।

এসময় বিদ্যুত সচল থাকায় স্থানীয় লোকজন রাইস মিলের আশপাশে যেতে পারে নি। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়।

খবর পেয়ে থানা পুলিল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালায়।এদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালায়। ঘন্টা ব্যাপি তারা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই মিলের কুটিয়াল আব্দুল লতিফের ছোট ভাই ফজলুল হক হাওলাদারের মিল ঘরে থাকা ৭শ মন ধান, ২শ মন চাল, ৩টি ভ্যান, বাক্সে থাকা মুল্যবান দলিল ও কাগজপত্র সবকিছু।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। একারনে লোকজন আগুনের ধারে কাছে যেতে পারেনি। আগুনে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরুপন করেছেন তারা।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর