মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

‘অর্জন’’ – কবি সুমন আহমেদ জয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

আলোর রশ্মি ভেদ করে কি কখনো দেখেছো তার পেছনের অন্ধকার?
যে আধার কালোতে নিজের অস্তিত্ব খুজে পাবে না কোনোদিন!
কখনো কি পথ চলতে পিছন ফিরে দেখেছো নিজের ছায়া?
যে ছায়ার মর্ম কথায় লুকায়িত এক একটা ইতিহাস,!
দিগন্তে ছুটতে ছুটতে দু হাত ভরে স্বপ্ন আঁকা সোনালী প্রদীপ জ্বেলেছো,
কখনো কি দেখেছো?সে প্রদীপের নিচেও অন্ধকার!
কত ভবিষ্যৎ গড়তে গড়তে নিজের সর্বস্ব হারিয়ে পথের ধুলোয় লুটোপুটি,
তুমি কি জানো?সেই বিজয় নিশান কতটা রক্তাক্ত!
পরিপাটি হাতে মশাল জ্বেলে বিজয় মিছিলে উদ্ভাসিত হও,
সে বিজয় সত্যিই কি তোমার অর্জিত?নাকি কুড়িয়ে পাওয়া অথবা কারো রেখে যাওয়া সম্পদের মত!
কি হবে এত কিছু দিয়ে?যেখানে বেলা শেষে কালো রাত নেমে আসে!
বিশেষত্বের প্রনয় ঘটে মৃত্যু দিয়ে।

 

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর