মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গৌরনদীতে মোটর সাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী কালী মন্দিরের পাশে শুক্রবার সকালে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় সুমন দালাল (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঘমারা গ্রামের মিয়াজদ্দিন দালালের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, বাঘমারা গ্রামের সুমন দালাল প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে টরকী বন্দরে কুলির কাজ করতে যাচ্ছিলেন। বার্থী কালী মন্দিরের পার্শ্ববর্তী মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাজারের দিক যাবার সময় পিছন থেকে আসা মোটর সাইকেল চালক ফয়সাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়।

 

মোটর সাইকেল চালক ফয়সাল হোসেন ও সুমন দালাল গুরুতর আহত হয়। উভয়কে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করেন এবং ফয়ছাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর