সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অবশেষে চলে গেলেন অভিনেতা সাদেক বাচ্চু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

এম এস শবনম শাহীন:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা সাদেক বাচ্চু। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১২:০৫ মিনিটে মারা যান তিনি। সাদেক বাচ্চুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহানা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গভীরভাবে শোকাহত। জানা গেছে, সাদেক বাচ্চুর শ্বাসকষ্ট রয়েছে। ৬ সেপ্টেম্বর দিনভর তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল।

 

অবস্থা বেশি খারাপ হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর ১১ সেপ্টেম্বর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। পরে তাকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে নেওয়া হয়। করোনা ছাড়াও দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৬৬ বছর বয়সী এ অভিনেতা। ২০১৩ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সাদেক বাচ্চু।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর