মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে বিদ্যুৎপৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সাইফুল ইসলাম (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল গৌরনদী পৌর এলাকার কাশেমাবাদ মহল্লার সিরাজুল ইসলাম বয়াতীর পুত্র।স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, শনিবার বিকেলে বিদ্যালয়ের ছাদ সংস্কার করার সময় ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে পৃষ্ঠ হয় সাইফুল। এসময় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, নির্মাণ শ্রমিক সাইফুল বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার পর তাৎক্ষনিক গৌরনদী পল্লী বিদ্যুৎ অফিসের জরুরি নম্বরে একাধিকবার ফোন করলেও ফোনটি কেউ রিসিভ করেনি। পরবর্তীতে ফোন রিসিভ করা হলেও লাইন বন্ধ না করে অপ্রসংগিত কথা বলে সময়ক্ষেপণ করে গৌরনদী পল্লী বিদ্যুতের জরুরি বিভাগের ফোনকল রিসিভের দায়িত্বে থাকা ব্যক্তি। এবিষয়ে গৌরনদী পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরী জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এছাড়াও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ফোন পাওয়ার পরপরই বিদ্যুতের লাইন বন্ধ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর