শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাকিস্তানে পাথরখনিতে ধস, নিহত-১৯

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাথরের খনিতে পাথর ধসে পড়েছে। এতে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত খনির ভেতরে আরো অনেক শ্রমিক আটকে রয়েছেন।

সোমবার রাতে দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ জেলায় শ্বেতপাথরের একটি খনিতে ঘটেছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান তারিক হাবিব জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক ছিলেন। তাদের ওপর বিশাল এক পাথরখণ্ড ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, সাধারণত এসব খনিতে অনেক লোক কাজ করে। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার আগে বেশিরভাগ লোক কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছিলেন।

প্রাদেশিক খনিজ উন্নয়ন মন্ত্রী মুহাম্মদ আরিফ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিকের অবস্থাই গুরুতর।

স্থানীয় প্রশাসন প্রধান ইফতিখার আহমেদ জানিয়েছেন, এখনো প্রায় ২০ থেকে ২৫ শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

সূত্র– আল জাজিরা

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর