মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেছে গ্যারেজ মিস্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক গ্যারেজ মিস্ত্রী। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের অতুল হালদারের ছেলে প্রশান্ত হালদার (৫৩) স্থানীয় ত্রিমুখি বাজারে নিজের গ্যারেজে সাইকেল-রিক্সার মেরামতের কাজ করতেন।

মঙ্গলবার দুপুরে জনৈক ভ্যান চালক তার ভাঙ্গা ভ্যান ঝালাই করতে প্রশান্তর গ্যারেজে আসলে প্রশান্ত গ্যাস ঝালাই দিতে গেলে আসস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণে প্রশান্তর মুখমন্ডল, দুই হাত ঝলসে যায়। বিস্ফোরণের শব্দে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে প্রশান্তকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ এর বরাত দিয়ে হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, রোগী ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর