মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান কাজলসহ নিহত ৪

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের নয়াপাড়ায় সোমবার বিকেলে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান, সোমবার বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো (ঢাকা মেট্রো ঘ- ১১- ২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরো গাড়িতে থাকা ২ জন পুরুষ লোক মারা যান।

 

পরে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৩ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন, যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান করিমপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে নাজমুল ইসলাম কাজল, একই গ্রামের আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। আহত ৩ জনের মধ্যে একজন মাগরিফাত মিম ওরফে নওরিন তিনিও ঢাকার তালতলার বাসিন্দা। ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো গাড়ী কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হ্ইাওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। অপর নিহতের পরিচয় জানতে কাজ করছে পুলিশ ।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর