শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাকিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তানের বেলুচিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সম্মান রক্ষার নামে তার স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। তবে ওই ব্যক্তিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে হত্যার ঘটনাটি ঘটে। শাহীনা শাহীন নামের সাংবাদিক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন। টকশোর সঞ্চালকের পাশাপাশি তিনি স্থানীয় একটি ম্যাগাজিন সম্পাদনা করতেন।

মোহাম্মদ মহসিসের ভাষ্য অনুযায়ী, গত শনিবার ঘটনাটি ঘটে। শাহীনকে গুরুতর অবস্থায় দুজন ব্যক্তি হাসপাতালে রেখে যান। তাদের একজন শাহীনের স্বামী নওয়াবজাদা মাহরাব বলে পরবর্তীতে জানতে পেরেছে পুলিশ।

মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা সিরাজ আহমেদ বলেন, শাহীনের পরিবার এই ঘটনায় তার স্বামী জড়িত থাকার কথা জানিয়েছে। তারা একে ‘অনার কিলিং’ হিসেবে সন্দেহ করছেন। ছয়মাস আগেই এই দম্পতি ‘কোর্ট ম্যারেজের’ মাধ্যমে বিয়ে করেছিলেন।

এর আগে গত নভেম্বরে লাহোরে আরুজ ইকবাল নামের আরেক সাংবাদিককে খুন করার দায়ে তার স্বামী অভিযুক্ত হয়েছেন।

অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা পাকিস্তানে প্রায় নিয়মিত ঘটনা। দেশটির মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী প্রতিবছর প্রায় এক হাজার নারী এমন হত্যার শিকার হন।

সূত্রডয়েচে ভেলে

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর