শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

যশোরের শংকরপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরের মুজাহিদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাঠি গ্রামের মনিরুজ্জামানের ছেলে। নিখোঁজ মুজাহিদ যশোর ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী ও এতিমখানার হেফজ বিভাগে পড়াশুনা করতো। ওই ছাত্রের পিতা মনিরুজ্জামান জানান, মুজাহিদ গত ২৬ আগস্ট মাদরাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায়, আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজ ছাত্রের গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল লম্বা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট চার ইঞ্চি। মাদরাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। কেউ মুজাহিদের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পিতা মোঃ মনিরুজ্জামান মোবাইল নং- ০১৭১৯৬৬৩০৮৪।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর