শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

মোঃ দুলাল হক ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সদর উপজেলার বড়দেশ্বরী এলাকায় টাঙ্গন নদীতে খনন করার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ওই মূর্তিটি উদ্ধার করে খনন কাজে নিয়োজিত শ্রমিকরা। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, টাঙ্গন নদীতে স্কেবেটর দিয়ে খনন করার সময় ওই মূর্তিটি মেশিনে লাগলে স্কেবেটর চালক ও শ্রমিকরা ওই মূর্তিটি পায় এবং শনিবার সকালে তারা সেটি পানি উন্নয়ন বোর্ডে জমা করে। মূর্তিটির ওজন অনুমান ৫ কেজি। ২১নং ঢোলার হাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল জানান, মূর্তিটি পাওয়ার পর শ্রমিকরা স্থানীয় এক লোকের সঙ্গে মিলে তা গোপনে বিক্রির চেষ্টা চালায়।

 

খবর পেয়ে রাতে পুলিশ শহিদুল ইসলাম সহ স্কেবেটর চালককে খুঁজতে থাকে। তারা রাতে আত্বগোপন করলে রুহিয়া থানার পুলিশ একজন শ্রমিককে আটক করে। পরে অবস্থা বেগতিক দেখে তারা মূর্তিটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর হাতে হস্তান্তর করে। নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মূর্তিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে প্রশাসনকে পত্র দেওয়া হয়েছে রোববার জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর