মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিলেটে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল মাদ্রাসা ছাত্র মাহফুজসহ পাঁচটি তাজা প্রান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :
মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ীর সকলের কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন কানাইঘাটের মাহফুজ। কিন্তু কে জানতো এই বিদায়ই তার শেষ বিদায়। ঘাতক বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুজন। তার মাধ্যে একজন হলেন মাদ্রাসা ছাত্র মাহফুজ।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ রোডের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রান হারান মাদ্রাসা ছাত্র মাহফুজসহ ৫ জন। নিহত অন্যান্যরা হলেন, গোলাপগঞ্জের ফুলবাড়ি গ্রামের লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদর ইউপির ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০) ও হাজীপুরের জাকারিয়া আহমদের (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত মাদ্রাসা ছাত্র মাহফুজ কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল মাঝপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আউয়াল এর ছেলে।
বীরদল মাঝপাড়া গ্রামের ইয়াহইয়া জানান, নিহত মাহফুজ শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে গোলাপগঞ্জের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহফুজ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বীরদল মাঝপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর