শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ফলোআপ: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার বিষয়ে যা বললেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদাদুল হক মনির আজ(মঙ্গলবার) সন্ধ্যায় ঝালকাঠি কলেজ রোডস্থ একটি চেম্বারে সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ কূটকৌশল অবলম্বনের মাধ্যমে এক বিবাহিত দুষ্ট নারীকে প্ররোচিত করে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে মিথ্যা তথ্য দিয়ে একটি মামলা দায়ের করেছে। এ নারীর পিতা একজন পলাতক প্রবাসী। পরিবারের সাথে এর পিতার কোন সম্পর্ক নাই। তিনি আরো বলেন, একটি কূচক্রী মহল  নৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে  সাজানো মামলা দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তিনি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, প্রকৃত ঘটনা হল আমার এলাকার একটি পারিবারিক সালিশী নিয়ে মত বিরোধ সৃষ্টি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে একটি দুষ্টচক্র গোলা পানিতে মাছ শিকারে নেমেছে। খুব শীঘ্রই প্রকৃত ঘটনা সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং কুচক্রী মহলের মুখোশ উন্মোচিত হবে। তিনি কাঠালিয়া উপজেলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর