মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

আটোয়ারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৫ আগস্ট) সকালে কৃষি অফিস চত্বরে ২০২০ – ২০২১ অর্থ বছরে প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে চাষের জন্য বিনামূল্যে মাস কলাই বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগীদের উদ্দেশ্যে বর্তমান কৃষিবান্ধব সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আব্দুল্লাহ আল মামুন বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক তালিকাভুক্ত ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি হারে মাস কলাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি হারে এমওপি সার অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এসময় অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায় ও মোস্তাক আহমেদ, উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ সেলিম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর