মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে ইজি বাইকের ধাক্কায় নিহত – ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

আজ ২৫ শে আগস্ট, মঙ্গলবার শিল্প শহর নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় ইনতাজ গাজী (৯০) নিহত হয়েছেন। নিহত ইনতাজ গাজীর বাড়ি অভয়নগর উপজেলার ধোপাদী পশ্চিমপাড়ায়।পরিবার সূত্রে জানা যায়, ইনতাজ গাজী হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে ওষুধ কেনার উদ্দেশ্যে নূরবাগে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃদ্ধ ইনতাজ গাজী রাস্তা পার হওয়ার সময় বসুন্দিয়াগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে পড়ে যান।

 

গুরুতর আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওয়াপাড়া হাইওয়ে থানার টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইকটি জব্দ করেছে। ইজিবাইক চালক আল-আমিনকে (৩২) আটক করা হয়েছে। এই বিষয়ে অভয়নগর থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর