মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে শিক্ষাবৃত্তি উপকরণ চেক  বিতরণ  করলেন -শিবলী সাদিক এমপি 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহয়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি,উপকরণ,সাইকেল,ভ্যান ও  স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে চেক বিতরণ করা হয়েছে । সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, উপকরণ, সাইকেল, ভ্যান ও চেক তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার অফিসার ইনজার্চ অশোক কুমার চৌহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম,সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবতী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন,মোজাম্মেল হক,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান মানিক,সাংগাঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ, ইউপি চেয়ারম্যান মোঃ মোনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়-স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১০০ জনকে, ধর্মমন্ত্রলায়ের ১৭টি  উপজেলা সমাজসেবা  কার্যালায় থেকে ১৪টি চেক, ৩০টি সাইকেল ও ১০টি ভ্যান বিতরণ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর