বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে ফাস দিয়ে যুবকের আত্মহত্যা 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৯:২৫ অপরাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: 
ঠাকুরগাঁও‌ সদর উপজেলায় আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আনোয়ার হোসেন রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের মো: আনিসুল রহমানের  ছেলে। সোমবার ২৪ আগস্ট রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠিয়েছে রুহিয়া পুলিশ।
এলাকাবাসী জানায়, সোমবার ২৪ আগস্ট দুপুরের দিকে আনোয়ার হোসেন নিজ বসত ঘরে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ সোমবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ২১ ঢোলারহাট ইউনিয়নে চেয়ারম্যান সিমান্ত কুমার নির্মল। রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হালিম জানান, মৃত ব্যক্তির গলায় আঁচড়ের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর