মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

খেলতে গিয়ে লাশ হলো শিশু উদ্ধার করলো ডুবুরি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে ফারজানা আক্তার (৮) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ফারজানা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামাড়গাঁও গ্রামের আবদুল্লাহ আল মামুনের কন্যা । ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল চারটার দিকে। স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান জানান,খালাতো ভাই মোনায়েম (৬) সহোদর ভাই মাহিন (৫) সহ তিনজনে মিলে বাড়ির পুকুরের অল্প পানিতে খেলা করছিল। হঠাৎ ফারজানা পুকুরের গভীরে চলে যায়, সাথে থাকা দুইজন দ্রুত বাড়িতে গিয়ে খবর জানায় ফারাজানা পুকুরে ডুবে গেছে। বাড়ির লোকজন ২ ঘন্টা চেষ্টা করেও শিশু ফারজানাকে তোলতে ব্যার্থ হয়।

 

অবশেষে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নান্দাইল ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকাল চারটায় ফারজানার লাশ তুলতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মোঃ মোস্তফা কামাল জানান, প্রায় ৪০ ফুট গভীরের পুকুরের তলায় চলে যাওয়ার উদ্ধারেে করতে অনেক সময় লেগেছে। এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর