মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শামীম হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের মাঝাইর গ্রাম নিবাসী হযরত আলীর দেড় বছর বয়সী শিশু পুত্র ছোয়াদ গতকাল পানিতে ডুবে মারা যায়। সকালে মায়ের সাথে গোসলে গেলে সে পানিতে পড়ে যায়। তৎক্ষনাৎ মা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। একই দিনে দুপুরের দিকে বাচ্চাদের সাথে খেলার সময় হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না।

 

বাড়ির সকলে অনেক খোজাখুজির পর তাকে বাড়ির পাশের বাশঁ বাগানে খুড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে থাকতে দেখা যায়।সেখান হতে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। শিশুপুত্র ছোয়াদের মৃত্যুতে আর সন্তানহারা মায়ের আহাজারিতে শোকের মাতম সৃষ্টি হয় হযরত আলীর বাড়িতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর