সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালমান খানকে হত্যার পরিকল্পনা ,গ্রেফতার ৫

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাস মহামারির মধ্যেই বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। পরিকল্পনা অনুযায়ী, নিয়মিত সালমানের বান্দ্রার বাড়ির ওপর ছিল নজরদারি। কখন তিনি বাড়ির বাইরে যান, কোথায় কোথায় তিনি যেতেন, সবই নজরে রাখা হতো। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে সংঘবদ্ধ ওই চক্র। খবর আনন্দবাজারের। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ আগস্ট রাহুল সংঘ নামে এক শার্প শুটারকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশের অপরাধ বিভাগ।

 

সঙ্গে ধরা পড়ে আরও চার ব্যক্তি। রাহুলের কাছ থেকে উদ্ধার করা হয় গুলি ভরা পিস্তল। রাহুল ভিওয়ানির বাসিন্দা। ফরিদাবাদের ডিসিপি (হেডকোয়ার্টার) রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার প্রবীণকে খুনের অপরাধে গ্রেফতার করা হয় রাহুলকে। গ্রেপ্তারের পর জেরার সময় প্রকাশ্যে আসে সালমানকে খুনের পরিকল্পনা। গ্যাংস্টার লরেন্স বিশন গত জানুয়ারি থেকে রাহুলকে বিশেষ নজর রাখতে বলেছিল সালমানের ওপর এবং সুযোগ বুঝে হত্যার নির্দেশ দিয়েছিল। আপাতত লরেন্স রয়েছে যোধপুরের জেলে।

 

তবে জেলে থাকলেও সেখান থেকেই সালমান খানকে খুনের পরিকল্পনা করেন তিনি। লরেন্সের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতার খবর শোনা যায়। সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠার পর থেকেই লরেন্সের নজর রয়েছে তার ওপর। সূত্রঃ আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর