মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্র দিয়ে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

অফিস ডেক্সঃ

ট্রেনে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি শিথিল করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের রেলওয়ে। এছাড়া এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্যের টিকিট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৩ আগস্ট ২০২০ তারিখ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়।

 

কিন্তু বর্তমানে যাত্রীগণের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি এতদ্বারা শিথিল করা হলো এবং এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ চার জন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে।’ দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সরকারি ছুটি ঘোষণা হলে অন্যান্য যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। পরিস্থিতির সঙ্গে জনজীবন কিছুটা খাপ খেয়ে উঠতেই গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়।

 

তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত রবিবার আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেনসহ মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে এখন ৩০ জোড়া ট্রেন চলছে। পর্যায়ক্রমে সব রুটের যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর