বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার, পালিয়েছে অপর ব্যবসায়ি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৫:১৫ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।থানায় কর্তব্যরত ডিউটি অফিসার জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশান্ত কুমার, এসআই শাহাবুদ্দিন, এএসআই মাকসুদুর রহমান সঙ্গিয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার বাকাল গ্রামে অভিযান চালান।

 

অভিযানে মধ্য বাকঅর গ্রামের বুলু @ বলু ফকিরের ছেলে সবুজ ফকির (২৭) ও পশ্চিম বাকাল গ্রামের শামসুল হক ফকিরের ছেলে সাইরুল ইসলাম রনি ফকির (২১) কে ১০পিচ ইয়াবা ও ২০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এসময় বাকাল গ্রামের লতিফ মোল্লার ছেলে টিপু মোল্লা পুলিশ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এঘটনায় এসআই সুশান্ত কুমার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পলাতক টিপুসহ তিন জনকে আসামী করে মামলা দায়ের করেছেন, নং-১১(২০.৮.২০)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর