মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় আরও তিন জনের করোনা সনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি:

বরিশাল বরিশালের আগৈলঝাড়ায় আরও তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন তিন জন আক্রান্ত নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তন সংখ্যা দাড়িয়েছে ৬৬জন, সুস্থ্য হয়েছেন ৫২জন, মারা গেছেন ৪জন। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বৃহস্পতিবার রাতে জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে পরীক্ষায় তিন জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

 

আক্রান্তরা হলেন ফুল্লশ্রী গ্রামের এক নারী বাসিন্দাসহ ১২বছরের এক কিশোরী ও নগরবাড়ি গ্রামের একজন বাসিন্দা। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইস্যুলেশনে রয়েছেন। এদিকে একই দিন দুই জনের শরীরে করোনা ভাইরাস নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর