মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

তালা উপজেলায় পাটকেলঘাটায় মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ভৈরব নগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে নিহত এলাহী বক্স (৭৫) নামে এক বৃদ্ধ। নিহত ওই বৃদ্ধ থানার দুর্গা ঠাকুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার উনিশে আগস্ট বিকাল তিনটার দিকে থানার ত্রিশমাইল মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বড়কাশিপুর পায়ে হেঁটে ফেরার পথে মহাসড়কে ভৈরব ভৈরব নগর নামক স্থানে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো – ট ১৮-১৯৭১) ট্রাকটি পিছন থেকে এসে বৃদ্ধকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

এ সময় উক্ত ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক এসআই সুব্রত কুমার সাহা জানান নিহত লাশ ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করেন জানান। এ বিষয়ে হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর