মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

আটোয়ারীতে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী( পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সুত্র জানায়, ২০১৯- ২০২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচি (এডিপি) প্রকল্পের আওতায় নারী উন্নয়ন ফোরাম কর্তৃক উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত অসহায়, গরীব ও দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। বুধবার ( ১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।

 

বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগীদের উদ্দেশ্যে নারীর ক্ষমতায়ন সহ একটি পরিবারে পুরুষের পাশাপাশি একজন নারীর ভুমিকা নিয়ে গুরুত্বপুর্ণ উপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহিত পরিকল্পনাকে ¯^াগত জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী , অন্যান্য গণমাধ্যমকর্মী সহ সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর