মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

গোপালপুর পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আঃ মান্নান এর ২৬তম মৃত্যু বাষির্কী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মো. নূর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার প্রয়াত দুই বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও গোপালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মান্নান এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
 
১৮ অক্টোবর সোমবার সকালে গোপালপুর পৌরসভার কার্যালয়ে, পৌর মেয়র রকিবুল হক ছানা এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, পৌর সচিব মো. রফিকুল হাসান, পৌরসভার কাউন্সিলর আল মামুন, 
কাউন্সিলর আব্দুল মজিদ, কাউন্সিলর মো. উজ্জল, কাউন্সিলর মো. শমসের আলী, কাউন্সিলর আব্দুস সালাম, মহিলা কাউন্সিলর বিউটি বেগম, আরো উপস্থিত ছিলেন পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর