মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ার এক সংগ্রামী ছেলে
বাংলার গণমানুষের অত্যন্ত প্রিয় নেতা
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ছাত্র জীবনে অন্যায়কে দাওনি প্রশ্রয়
ছাত্রদের কল্যানে করেছো অনেক
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মাতৃভাষা আন্দোলনে তুমি ছিলে সোচ্চার
ভাষা শহীদদের রক্ত বৃথা হতে দাওনি
এনে দিয়েছো বাংলা ভাষা তুমি বঙ্গবন্ধু।

দীর্ঘদিনের সৈরশাসনের কবল হতে
এনে দিয়েছো জনগনের ভোটের অধিকার
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

হিংস্র পাক হায়েনার শোষনে
নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে
কঠোর সংগ্রাম করেছো তুমি বঙ্গবন্ধু ।

তোমার কঠোর নেতৃত্বকে টলাতে পারেনি
অসহ্য অত্যাচার নির্যাতন বার বার কারাবরণ
নিশ্চিত মৃত্যু জেনেও তুমি দিয়েেেছা মুক্তির ঘোষনা।

শত্রুর থাবায় কত রক্ত , কত নারীর সম্ভ্রম
হারানো অসহায় নির্যাতিত বাঙ্গালী জাতিকে
স্বাধীনতার স্বাদ এনে দিয়েছো তুমি বঙ্গবন্ধু।

মো: আলমগীর হোসেন
গ্রাম-লাঙ্গলমোড়া, পো- ঘুড়কা
উপজেলা- রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
মোবাইল-০১৭৪০৭১৪৬৫৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর