মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে র‌্যাবের অভিযানে ১শ ২২বোতল ফেন্সিডিল উদ্ধার, ব্যবসায়ি মিলন লাপাত্তা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালে র‌্যাবের অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১শ ২২বোতল ফেন্সিডিল উদ্ধার হলেও র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে ৮মামলার মাদক ব্যবসায়ি মিলন।

বরিশাল র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়িরা বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে মহানগরীর বিমানবন্দর থানাসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা ব্যবসা চালিয়ে আসছিলো। মাদক বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকার মাখরকাঠি গ্রামের মাখরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অদূরে বাগানের অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ১শ ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

স্থানীয় জনসাধারণ এবং স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে র‌্যাব জানায়, অবৈধ ফেন্সিডিলগুলোর মালিক মাখরকাঠি গ্রামের মৃত হযরত আলী হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ি মোঃ মিলন আকন হাওলাদার (৪৪)। র‌্যাব আরও জানায়, মিলনের নামে বরিশাল জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে যার মধ্যে ৭টি মাদক মামলা।

এঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাবুর আলী বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর