সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরে বন্যায় ৩টি বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:

বন্যার পানি কমার সাথে সাথে  বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন । ভাঙ্গনের কবলে পড়েছে অনেক পরিবার। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের দক্ষিণপাড়ায় বন্যায় ৩টি বসত বাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে গেছে বেকড়া ও সলিমাবাদ পাকা রাস্তার ব্রীজের উত্তর ও দক্ষিণ পাশের ঠান্ডু মিয়া, বদরুজ্জামান ও সাবেক ইউপি সদস্য মো. কামাল মিয়ার বসত বাড়ী।

নোয়াই নদীর শাখা (খাল) গয়হাটা শান্তি নগর হয়ে বেকড়া উল্লেখিত ব্রীজের নিচ দিয়ে মুশুরিয়ার দিকে প্রবাহিত হয়েছে। বন্যায় এই খালের পানির প্রবল ¯্রােতে বসত বাড়ির ভিটে পাকা ঘরসহ বহু গাছপালা বিলিন হয়ে যাওয়ায় নি:স্ব হয়ে পড়েছে  ৩টি পরিবার । ভাংঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে দীর্ঘদিনের বাপ দাদার ভিটেবাড়ি। ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি বলে জানিয়েছেন ওই ক্ষতিগ্রস্থ ৩টি পরিবার।

ক্ষতিগ্রস্থ ঠান্ডু মিয়া ও কাউছার মিয়া জানান, আমাদের এখান থেকে পশ্চিমে খালের উপর একটি কালভাটের মুখ বন্ধ থাকায় বন্যার পানি বেরিয়ে যেতে না পাড়ার ফলে এখানে পাকের সৃষ্টি হয়ে মুহুর্তের মধ্যে ভাঙ্গনের শুরু হয়।

ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন জানান, ভাঙ্গনের খবর পেয়ে ঘটনা স্থলে যাই এবং ঐ ৩টি বাড়ি পরিদর্শন করি।  ভাঙ্গনের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর