মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হরিপুরে শশুর বাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর/ ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শশুর বাড়ি বেড়াতে যাওয়ার পরে কুলিক নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামে । বুধবার আনুমানিক দুপুর দেড়টার দিকে। জামাই আনোয়ার হোসেন (৩৫) হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং ৬নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামের মৃত্যু জামালের জামাই। ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, আজ বুধবার দুপুর ১২টার দিকে জামাই আনোয়ার হোসেন শশুর বাড়ী বেড়াতে আসে।

 

এরপর ফেকা জাল নিয়ে কুলিক নদীতে মাছ ধরতে গেলে এসময় নদীর পানিতে ডুবে আনোয়ার হোসেন মারা যায়। পরে এলাকাবাসী তার লাশ দুপুর ২টার দিকে কুলিক নদী থেকে উদ্ধার করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, নদীতে ডুবে একজন মারা গেছে বিষয়টি আমি স্থানীয় লোকের মাধ্যমে শুনেছি। এবিষয়ে কেউ এখনো থানায় কোন লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর