মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

টাঙ্গাইলে গরু বোঝাই ট্রাক খাদে ;  মৃত ৫টি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের কালিহাতী‌তে চোরাই গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খা‌দে প‌ড়ে ৫টি গরু মৃত ও ৪টি গরু জী‌বিত উদ্ধার করা হ‌য়ে‌ছে।

১২ আগস্ট (বুধবার) সকালে কালিহাতী উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের যদুরপাড়া এলাকার টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের যদুর পাড়া মোড়ে এই ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শী আপন আর্য্য মান্না জানান, আমি শেষ রাত থেকে পাশের পুকুরে জাল ফেলে মাছ ধরছিলাম। পরে রাস্তায় বিকট শব্দে এগিয়ে আসি। এসে দেখি ট্রাক‌টি যদুরপাড়া  মোড়ে এ‌সে নিয়ন্ত্রণ হারিয়ে খা‌দে প‌ড়ে যায়। এ‌তে ট্রা‌কে থাকা ৫টি গরু ঘটাস্থলেই মারা যায়। বাকি ৪ টি গরু মারাত্মকভাবে জখম হয়। গরু গুলোর ৪টি পা  রশি দিয়ে বাঁধা ছিল ও চোখ কাপড় দিয়ে ঢাকা ছিল। ত‌বে ধারণা করা হ‌চ্ছে গরুগু‌লো চু‌রি করা ছিল।

স্হানীয় ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ জানান , ট্রাকটি উল্টে খাদে পড়ে। ট্রাকে থাকা গরুগুলোর মধ্যে জীবিত ৪টি গরু পুলিশ জব্দ করে কালিহাতী থানায়  নিয়ে যায়। ধারণা করা হচ্ছে গরুগুলোর পা বেঁধে রাখার কারণে চুরি করা হয়েছিল। দূর্ঘটনার পরেই অতি দ্রুত চালক ও হেলপার পালিয়ে যায়।

কালিহাতী  থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাক ও ৪ টি গরু জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। গরুর আসল মালিককে খুঁজে বের করে তার কাছে হস্তান্তর করা হবে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রা‌কের চালক ও হেলপার পা‌লি‌য়ে গে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর