বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নান্দাইলে সাবিনা হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৭:২৩ অপরাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দরিল্লা গ্রামের মেয়ে সাবিনা ইয়াছমিনকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের স্বামীর বাড়িতে গত ২৯ জুলাই বাতুয়াদি গ্রামে স্বামী খায়রুল ইসলামের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। উক্ত ঘটনায় ৬জনকে আসামী করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করার পর পুলিশ মঙ্গলবার ভোর রাতে আসামী ইয়াসিন ও চন্দনাকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে বলে অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ জানিয়েছেন। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

 

উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন হত্যার সুষ্ঠ তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবী যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট গত ৯ই আগষ্ট মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর