বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ঝালকাঠিতে জীবন নাশ ও সন্ত্রাসী হামলা হুমকি দেয়ায় আদালতে ১০৭ ধারায় মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১২:১৮ অপরাহ্ন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সন্ত্রাসী হামলা চেষ্টার প্রতিকার চেয়ে  ঝালকাঠি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৭/১১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলানং-এমপি:১৩৬/২০২০(নল:)। মামলাটি দায়ের করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত নাজেম আলীর পুত্র মো: ফারুক হাওলাদার। তিনি আরজীতে জানান, বিবাদীরা নলছিটি থানার একই গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে মো: বেলায়েত হোসেন হাওলাদার, মো: কবির হাওলাদার ও মো: হেমায়েত হাওলাদার, মো: চান খানের ছেলে মো: খোকন খান, ইসমাইল আকনের পুত্র মো: ছালাম খান, হেমায়েত হাওলাদরের ছেলে মো: মামুন হাওলাদর, আ: ছালাম আকনের ছেলে মো: জুয়েল আকন, মো: ছাইম, আশ্রাব আলী খানের ছেলে মো: ইব্রাহিম খান, কবির হাওলাদরের ছেলে মো: শিহাব, মো: বেলায়েত হাওলাদরের স্ত্রী মোসা: লাভলী বেগম মিলিয়া দেশীয় অশ্রসশ্র নিয়ে তাকে হত্যার জন্য ইসলামাবাদ খেয়াঘাটে রাত ৮ টার সময় পরিকল্পিতভাবে হামলা করার চেষ্টা করে। তাকে হত্যার জন্য উদ্যত হলে তার ডাক চিৎকার শুনিয়া লোকজন আসলে উক্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়। এজন্য  তিনি আদালতে নিরাপত্তার আবেদন জানান।

এ ব্যাপারে ভুক্তভোগী মো: ফারুক হাওলাদার জানান, উল্লেখিত বিবাদীরা দাংগা হাংগামাকারী, দুর্দন্ত দস্যু প্রকৃতির লোক। তারা খুন খারাবীসহ যেকোন বেজাহানী কাজ করতে পারে। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার জানমালের নিরাপত্তা দেয়ার দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর