শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

করোনা চিকিৎসায় বরিশালে হাইফ্লো ন্যাসাল ক্যানোলা বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা চিকিৎসা সেবা সহায়তায় সরকারীভাবে বরাদ্দকৃত বরিশাল বিভাগের ছয় জেলায় ১৪টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলার জন্য একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বরিশাল প্রান্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সুলতান আহমেদ।বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল রাজ্জাক, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ পাঁচ জেলার জেলা প্রশাসকবৃন্দ, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. বাসুদেব কুমার দাস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, ছয় জেলার সিভিল সার্জন প্রমুখ।

শেষে সরকারীভাবে বরাদ্দকৃত বিভাগের ছয় জেলায় ১৪টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলার জন্য একটি এ্যাম্বুলেন্স প্রধান অতিথির পক্ষে হস্তান্তর করেন সচিব সুলতান আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর