বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

লামায় মোবাইল কোর্ট অভিযানে -৪টি ড্রেজার মেশিন ধ্বংস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২০, ৪:৫০ অপরাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দিলেন,নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। শনিবার (৮ আগষ্ট) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা টের পেয়ে পালিয়ে যায়। সেক্ষেত্রে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, লামা উপজেলার বগাইছড়ি এলাকায় নদীর বিভিন্ন পয়েন্টে কিছু অসাধু বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে।

 

এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ফাঁসিয়াখালী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আরও পুলিশের সোর্স ও সংশ্লিষ্ট অফিসের লোকজন সহায়তায় ছিলেন। এ সময় তিনি আরও বলেন,অবৈধ বালু উত্তোলনের ৪ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া কয়েকশত ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ড্রেজার মালিককে পাওয়া যায়নি। এ রকম অভিযান আগামীতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর