শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

করোনায় অতীতের সব রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামারীতে অনেকটা বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। এরইমধ্যেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মহামারীতে একক দেশ হিসাবে এত সংখ্যক মানুষের আক্রান্তের ঘটনা এটিই প্রথম।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৩২ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮০৪ জনের। সুস্থ হয়েছেন ২৫ লাখ ৭৭ হাজার ৩৪৯৮ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ২২ লাখ ৯২ হাজার ৩৯৩ জন। গুরুতর অসুস্থ ১৮ হাজার ২৯৬ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬ টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন আরো ২ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টার হিসেবে দৈনিক মৃত্যুর হারের এই সংখ্যাটি তিন মাসের মধ্যে সব থেকে বেশি। যুক্তরাষ্ট্র সর্বশেষ ২ হাজারের বেশি মৃত্যু দেখেছিল মে মাসের ৮ তারিখে। নতুন মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের অন্যান্য দেশের থেকে সর্বাধিক।

এদিকে, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নতুন শনাক্ত হয়েছে আরও প্রায় ৬০ হাজার মানুষের দেহে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর