শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রধিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৬ আগস্ট) সন্ধায় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। সভার শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের সাথে কুশলাদী বিনিময় করেন এবং মহামারী করোনা সংক্রমন কালে পরিবারের সদস্যদের খোজখবর নেন।

 

সাধারণ সম্পাদক জাহেরুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের উন্নয়ন সহ কোভিড-১৯ সংক্রমনকালে উপজেলার সংবাদকর্মীরা প্রধানমন্ত্রীর দেয়া প্রনোদনা থেকে বঞ্চিত হওয়া ব্যাপারে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, সহ সভাপতি দবিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী,যুগ্ম সম্পাদক লিহাজ উদ্দীন, অন্যতম সদস্য হাবিবুল হক মুক্তা প্রমুখ। আলোচনা শেষে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের ব্যক্তিগত তহবিল হতে দেয়া উপহার সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপস্থিত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর