মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সুপার নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় থ্রি হুইলার ইঞ্জিন চালিত অটোরিক্সার ধাক্কায় বাহিরঘাট মেছেরিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু দাউদ(৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সুপার আবু দাউদ বাইসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন। চেঙ্গুটিয়া বাজারের কাছে পৌছালে পেছন দিক থেকে উক্ত অটোরিক্সার ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্য মো: শাহাবুদ্দিন জানান, একটি দুর্ঘনার সংবাদ পেয়েছি। রোগী মারা গেছে কি না জানিনা। সুপারের এক নিকট আত্মীয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবুদাউদ উপজেলার বাসুয়াড়ী গ্রামের স্থায়ীবাসিন্দা। তিনি চেঙ্গুটিয়ার আলীপুর এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর