শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

কাঁধের উপর ফুটবল নাচিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ঝালকাঠির আশিকুর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
কাঁধের উপর ফুটবল নাচিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ঝালকাঠির সন্তান আশিকুর।কাঁধের উপর ফুটবল নাচিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়ের। এক মিনিটে সবচেয়ে বেশিবার কাঁধের উপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইল বিভাগে এ রেকর্ড গড়েছেন তিনি।
জুবায়ের ঝালকাঠি জেলার বাসিন্দা জালাল আহম্মদের ছেলে। গত ৩০ জুলাই জুবায়েরকে এ স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি।
এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জুবায়ের বলেছেন, ‘ছোট বেলা থেকে ইচ্ছে ছিল একজন ক্রিকেটার হবো। কিন্তু অভিভাবকদের শাসনের কারণে সে আশা আর পূরণ হয়নি। এরপর ফুটবল নিয়ে শুরু হয় নানা কসরত। এতে করে ফুটবল আমার নিয়ন্ত্রণে চলে আসে। আমি আমার ইচ্ছেমত কারিকুরি করতে পারতাম।’
বেশির ভাগ সময় ঘরের মধ্যেই অনুশীলন করতে হয়েছে তাকে। কীভাবে রেকর্ড গড়লেন সেই প্রসঙ্গে জুবায়ের বলেছেন, ‘কাঁধের ওপর দীর্ঘক্ষণ ফুটবল নাচানোর ভিডিও গিনেস রেকর্ড কমিটির কাছে পাঠিয়েছিলাম। তার পর কমিটি থেকে বিশেষজ্ঞ পাঠিয়ে আমার পরীক্ষা নেওয়া হয়। সেখানে বিশ্বের মধ্যে আমি এক মিনিটে সবচেয়ে বেশিবার কাঁধে ফুটবল নাচানোর রেকর্ড গড়ি।’
জুবায়েরের বাবা জালাল আহম্মদ বলেন, আমাদের দেশে খেলোয়াড়দের সাফল্য তেমন একটা বেশী নয়। এ জন্য খেলাধুলার প্রতি আমাদের তেমন একটা আগ্রহ নেই। তাই ছেলেকে সবসময় লেখাপড়ার প্রতি মনোযোগী হতে শাসন করা হতো। এরপরও সে আমাদের অগোচরে প্রাকটিস করে যে সাফল্য দেশের জন্য বয়ে এনেছে তাতে আমরা দারুণ খুশি। তার সাফল্যে বিশ্বব্যাপী দেশের নাম ছড়িয়ে পড়বে। কিন্তু তারপরও আমরা চাইবো জুবায়েরের লেখাপড়ায় এভাবে বড় একটা সাফল্য আসুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর