বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

যশোর কেশবপুরে চাউল ব্যবসায়ীকে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০, ১১:০০ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের কেশবপুরে উপজেলার চাঁদড়া গ্রামে দুর্বৃত্তরা এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে। রবিবার রাতে তাকে হত্যা করা হয়। এরপর পুলিশ গত সোমবার (৩ আগস্ট) সকালে ওই গ্রামের পূজা মণ্ডপের পাশের একটি কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে। থানা পুলিশ জানায়, উপজেলার চাঁদড়া গ্রামের মৃত দূর্গাপদ দত্তের ছেলে চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তের (৫৮) গলায় দড়ি, পা বাঁধা ও মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর