মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

যেখানে আজ ঈদ আসেনি – এইচ এম মুস্তাফিজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ঈদ নআসেনি আজ পিতৃমাতৃহারা ঐ এতিমের মনে,

ক্ষুধার কারণে যারা রুটি কেড়ে নেয়

কুকুরের মুখ থেকে।
দুমুঠো অন্নের খোঁজে যারা মুখ গুঁজে থাকে
ডাস্টবিনের ময়লার স্তুপে!
বস্তিবাসী,গলির পথশিশুর জীবনে আজ ঈদ আসেনি,
ঈদ আসেনি ঐ বাচ্চা মেয়েটির পলিথিনের ঘরে,
যে বকুল মালা বিক্রি করে পাওয়া সাড়ে সতের টাকায়
মায়ের পথ্য কিনে ঘরে ফেরে!
দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত নগ্ন পদে ছুটে চলা,
বস্ত্রহীন বা অর্ধনগ্নের জীবনেও কোনো ঈদ আসেনি।
মহামারীর মহাপ্রলয়ে বিধ্বস্ত এই নগরে আজ ঈদ নেই,
ঈদ আসেনি আজ কভিডের থাবায় প্রাণহারা ঐ
অগণিত পরিবারে!
শোকাতুর,বাকরুদ্ধ,এই নির্বাক স্বজনহারাদের
হৃদয়েও আজ ঈদ আসেনি।
ঈদ আসেনি করোনার বিষাক্ত ছোবলে আক্রান্ত
লক্ষ-কোটি মানুষের দোরে!
তাদের ঈদ আজ বন্দী দেখেছি মিডিকেল রুমে ভেন্টিলেটরের শ্বাসপ্রশ্বাসে!!
বিনাশী বন্যার করাল গ্রাসে আজ বাস্তুহারা
লক্ষ কোটি মানুষ!
প্লাবনের এই শত্রুবৎ আক্রমনে বিপর্যস্ত হাজারে হাজার জনপদ,,তাদের সীমাহীন শোকতাপকে এতটুকু শীতল করতে পারেনি এই ঈদের ঝর্ণাধারা।
বানের জলে ভেসে গেছে কত বসতভিটা,
বিলীন হয়েছে শত নিলয়,
কোথাও তাদের একটু মাথা তুলবার ঠাঁই নেই,
নেই কোনো নিরাপদ আশ্রয়!
দেখেছি তাদের ঈদ আজ হারিয়ে গেছে
প্লাবনের নৃশংস স্রোতধারায়,
তাইতো এখানে ঘটেনি আজ কদাচিৎ  ঈদের আগমন।
আজি কৃষকের ঈদ ডুবে গেছে ঘাতক বন্যার জলে,
হাহাকার করিছে তা স্বপ্নগ্রাসী ঐ জলরাশির তলে!
দেশের মেরুদণ্ড প্রস্তুতকারী এই বানভাসীর
জগতে আজ ঈদ আসেনি!
ঈদ আসেনি আজ সাম্রাজ্যবাদের লোলুপ দৃষ্টি পড়া
মজলুমের দেশে,আসেনি ঈদ রক্তের স্রোতে ভাসা
ফিলিস্তিনের পবিত্র ভূমিতে!
আরব সাগরের জলতরঙ্গে ভাসমান সিরিয়ান
সেই নিষ্পাপ শিশুর মায়ের কোলে আজ ঈদ আসেনি!
ঈদ আসেনি আজ জালিমের দেওয়া লেলিহান শিখায়
ভস্মিত শত লক্ষ মানুষের পাড়ায়।
এইচ এম মুস্তাফিজ,
শিক্ষার্থীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
E-mail: hmmustafiz2@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর