সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াইলে ঈদ আনন্দ মুহূর্তেই ঘুরতে দুই বন্ধু বেরিয়ে দুর্ঘটনায় নিহত ১ জন আহত ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

ঈদ আনন্দে ঘুরতে বেরিয়ে নড়াইলের কালিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির মুন্সী নামে (২০) এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর বন্ধু ইসমাঈল শেখ (১৯) গুরুতর আহত হন। শনিবার (১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের ইসানুর মুন্সীর ছেলে। তারা ঈদুল আযহার নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ছিলেন। কালিয়া পৌরসভার কাউন্সিলর সাংবাদিক শেখ ফসিয়ার রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাবিবর ও ইসমাঈলকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সাব্বিরের মৃত্যু হয়।

 

গুরুতর আহত রামনগর গ্রামের বিপ্লব শেখের ছেলে ইসমাঈলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাবিবরের বাবা ইসানুর মুন্সী কালিয়া সরকারি পাইলট স্কুলের নৈশপ্রহরী। এ হতাহতের ঘটনায় তাদের পরিবার-পরিজনের মাঝে ঈদ আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর