মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তোমার স্পন্দন – কবি আশরাফুজ্জামান শাওন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

এসো হে ক্লান্তিহীন বালিকা,
নিরঝুম উত্তপ্ত দুপুরে।
কেশের বেনিতে বেলি ফুলে সৌরভে
আমি নির ঘুম পথিকের মত চেয়ে থাকি ঐ দীপ্ত লালিমায়।

এক মুঠো তপ্ত রোদে পরশ দিয়ে যায়,
কোন ঘুমের আকাশের জোছনার পরী।
প্রাণপণে আঁকড়ে ধরেছি নিজেকে
তবুও বালিকা প্রেম নিবেদনে তুমি স্বেচ্ছাচারিতা দেখালে না।

এই ঘুমের আকাশে নীল রঙের সমাহার ছুয়ে ছিলাম,
হালকা নীল শাড়ীতে মানাবে তোমার বেশ।
চোখের কাজলে নাকের নলকে কানেতে ঝুমকোলতা
আপন মনে দেখতাম আড়ালে,
আমার উপস্থিতি তোমাকে শীলতা দিত,
তবুও বালিকা তুমি প্রেম নিবেদনে সেচ্ছাচারিতা দেখালে না।

ভোরের আকাশে আলোর মেলা ধরেনি যখন,
আমি একলা গোপনে বকুল ফুলে কুড়িয়ে, মালা গাঁথি তোমার হাতে শোভা বর্ধন করবে বলে,
আমি তপ্ত রোদে দাড়িয়ে একটা বকুলের মালা হাতে
আমার দাড়িয়ে থাকার প্রতিটি স্পন্দন তোমাকে নিয়ে
তবুও বালিকা তুমি প্রেম নিবেদনে সেচ্ছাচারিতা দেখালে না।

দূরের প্রাসাদে জরাজীর্ণ দেওয়ালে
প্রতিটি অগোছালো জানালায় এক মুঠো ভালোবাসা
আমার বিবর্ণ হৃদয় তোমার স্বেচ্ছাচারিতার অপেক্ষায় বালিকা।

কবি পরিচিতি
মোঃ আশরাফুজ্জামান শাওন
সাতক্ষীরা সরকারি কলেজ
ব্যবস্থাপনা বিভাগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর