শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

“চাটমোহর” – মো. শিমুল পারভেজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

পাবনা জেলার অন্তর্গত চাটমোহর একটি
বৃহৎ উপজেলা ও থানা,
আয়তন ৩০৫.৬৩ বর্গ কি.মি. পোস্ট কোড ৬৬৩০
সবার উচিত জানা।

কিভাবে হলো সুন্দর এই উপজেলার নামকরণ চাটমোহর,
ডাকাতদের উপদ্রব থেকে রক্ষা পেতে
চটের থলিতে বেচা-কিনা হতো সোনার মোহর।

চাটমোহরে ১ টি পৌরসভা আছে
সাথে ১১ টি ইউনিয়ন,
পুরুষ ও নারী মিলে
মোট জনসংখ্যা ২,৮৭,৭৯০ জন।

ছায়ায় ঘেরা মায়ায় ভরা চাটমোহরের গ্রাম,
আত্রাই নদী বয়ে চলেছে
চলনবিলের মধ্যে দিয়ে অবিরাম।

রাখাল বাজায় বাশের বাঁশি
মিষ্টি তার সুর,
চলনবিল হতে গ্রাম দেখা যায় দূর বহু দূর।

চাটমোহরে সোনা ফলে
সবুজ শ্যামল মাঠে,
হীরা মানিক মুক্তা মিলে
বড়াল নদীর ঘাটে।

আম বাগানে লিচু বাগানে
বসে পাখির ঝাঁক,
রাত্রে বেলায় জোনাক জ্বলে
ঝিঝি পোকার ডাক।

চাটমোহরে জড়িয়ে আছে
আমার রঙ্গীন শৈশব,
জানি কখনও পাবোনা আর
হারানো ঐ দিন সব।


আপনার মতামত লিখুন :

২ responses to ““চাটমোহর” – মো. শিমুল পারভেজ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর