মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে বন্যার্তদের ত্রাণ নিয়ে ট্রাক পুকুরে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
বানভাসী মানুষের জন্য বরাদ্দ দেয়া ত্রাণসামগ্রী নিয়ে ট্রাক পুকুরে তলিয়ে গেছে। (২৭ জুলাই) সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপালপুর উপজেলার নারুচি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সংরক্ষিত আসনের মহিলা এমপি অপরাজিতা হকের নামে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া ত্রাণ টাঙ্গাইল থেকে ট্রাকে করে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচি গ্রামে নিয়ে আসার পথে ভাঙ্গাচোরা রাস্তায় ট্রাকটি উল্টে পুকুরে গিয়ে পড়ে। এতে চালকসহ দুজন আহত হয়।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব মালামাল টাঙ্গাইল গুদাম থেকে (২৭ জুলাই) সোমবার দুপুরে উত্তালন করা হয়। সংরক্ষিত আসনের মহিলা এমপির গ্রামের বাড়ি নারুচিতে নিয়ে এসব ত্রাণ আগামী মঙ্গলবার বিতরণের কথা ছিল।
মহিলা এমপি অপরাজিতা হক জানান, এক হাজার লোকের জন্য প্যাকেট করা ত্রাণে ছিল চাল, ডাল তেল ও চিনি। তার বাড়ির নিকটে এসে ত্রাণের ট্রাক উল্টে যায়। ২৮ জুলাই
 মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এসব ত্রাণ বন্যার্তদের মধ্যে বিতরণের কথা ছিল।
হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব জানান, জলকাদায় ত্রাণের প্রায় মালামাল ভিজে খাবারের অনুপযোগি হয়ে গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর