মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কবিতা চাচা ভাতিজা – কবি খলিল মাহমুদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

দাদা গেলো দাদী গেলো
গেলো বাবা মা
এখন আমরা বাঁকি আছি
দুই চাচা ভাতিজা।

কখন যে কার সময় হবে
শেষ বিদায় নেওয়ার
অপেক্ষায় থাকি সবসময়
পরপারে যাওয়ার।

আনন্দে দিন কাটিয়েছি কত
নেই তার দিশে
কত বিপদ মোকাবিলা করেছি
দু’জনে মিলেমিশে।

শৈশবের স্মৃতি গুলো ছিল
কতো যে চমৎকার
বিভিন্ন খেলায় জিতে নিয়েছি
হরেক রকম পুরস্কার।

চাচা ভাতিজা আমরা দু’জনে
ছিলাম বন্ধুর মতো
দরিদ্র পরিবারে সাহায্য করেছি
হিসাব ছাড়া কতো।

এখন সময় বড্ড খারাপ
বয়স যাচ্ছে বেড়ে
সময় হলে আজরাইল এসে
জীবনটা নেবে কেড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর