বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নড়াইলের লোহাগড়ায় আসামিসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করলেন ডিবি পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:

শুক্রবার নড়াইলের লোহাগড়া উপজেলা গোপীনাথপুর ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে, শরীফুল ইসলাম কটা (২৫) কে গ্রেফতার করে,২৪ শে জুলাই শুক্রবার বিকাল (৪) ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগ নড়াইল এর, এস আই মিলটন কুমার দেব দাস,ও এ এস আই নাহিদ সংগীয় অফিসার ফোর্স সহ লোহাগড়া থানার এস আই মাহফুজ ও সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় লোহাগড়া থানাধীন গোপীনাথপুর ব্যাপারীপাড়ায় অভিযান চালায়।

 

অভিযানে, শরীফুল ইসলাম ওরফে কটা (২৫), পিং-বাবু মোল্ল্যা কে গ্রেফতার করে। অাসামি কটার স্বীকারোক্তি মোতাবেক পলাতক আসামী আরশাফ শেখ, পিং-মৃত জরিফ শেখ, সাং-গোপীনাথপুর, ব্যাপারীপাড়া থানা-লোহাগড়া, জেলা নড়াইল এর বসতবাড়ি থেকে চোরাই কিতো মালামাল উদ্ধার করেন, যার ভিতরে রয়েছে ০৮ টি বাইসাইকেল, ০১ টি মনিটর, ০২টি টিভি,০৬ টি মোবাইল,১৬ টি মেমোরি কার্ড,২টি চাকু,০৪ টি বিদেশি টর্চলাইট,ও নগদ (৪২০৪) টাকা। জব্দকৃত আলামতের মালা মালের মুল্য (১০৬৮৫০) টাকা।

 

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান শরিফুল ইসলাম (ওরফে) কটা ও আশরাফ এর নামে লোহাগড়া থানায় মামলা হয়েছে। এবং এই ঘটনার অাসামি আশরাফ পলাতক অাছে এছাড়া যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনা হবে ও এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর