শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

কৃষি উপকরণ বিতরণ করলেন প্রাণিসম্পদ মন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কৃষি উপকরণ বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে ভর্তুকির কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনি দেড়শ কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে পাওয়ার টিলার, শ্যালো মেশিন, ধান কাটার মেশিন, ধান মাড়াইয়ের যন্ত্র এবং ফুট পাম্প।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায় প্রমুখ। এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন কৃষিবান্ধব সরকার। তারই উদ্যোগে এদেশের কৃষকরা আজ বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন। কৃষকদের কৃষি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে।

 

অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং মহিলা এলএসপিদের মাঝে পরিবেশবান্ধব বাইসাইকেল বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর