শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটোয়ারেীতে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা চলছে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমনের কারণে ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে প্রধান শিক্ষকের পরিকল্পনা ও নির্দেশনায় সহকারী শিক্ষক, শিক্ষিকা , কর্মচারী ও ম্যানেজিং কমিটির সহযোগিতায় উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে ছাত্রীদের নিজ বাড়ীতে অভিভাবকের তত্বাবধানে মডেল টেস্ট পরীক্ষা গ্রহন শুরু করেছে। সুত্র জানায়,বিদ্যালয় কর্তৃপক্ষ গত জুন-২০২০ ইং হতে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রীদের নিজ বাড়ীতে অভিভাবকদের তত্বাবধানে পরীক্ষা নেয়া শুরু করে।

 

চলতি মাসেও ৬ষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩১৬ জন ছাত্রীর শ্রেণি ভেদে বিভিন্ন বিষয়ের মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ চলছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের পরীক্ষা গ্রহনের পদ্ধতির কথা শুনে ইতিমধ্যে অন্যান্য ২/১টি শিক্ষা প্রতিষ্ঠান এ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ শুরু করেছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং আমাদের উদ্যোগ, চেষ্টা ও পরিশ্রম সার্থক হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীর বাড়িতে অভিভাবকদের তত্বাবধানে পরীক্ষা গ্রহনের বিষয়টিতে এলাকার সুধি সমাজ স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর